আপওয়ার্কে প্রথম জবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ মেসেজ লেখার ডেমো

আপনি কি সদ্য Upwork-এ অ্যাকাউন্ট খুলেছেন? প্রথমবার কোনো ক্লায়েন্ট মেসেজ পাঠালে বুক ধুকপুক করাটাই স্বাভাবিক। কি লিখবেন, কিভাবে শুরু করবেন, ভুল ইংরেজি লিখলে কি জব হাতছাড়া হয়ে যাবে? এসব প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। এই পোস্টে আপওয়ার্কে প্রথম জবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ মেসেজ লেখার ডেমো ধাপে ধাপে দেখাব। সাথে থাকবে আমার ফ্রিল্যান্সিং জীবনের বাস্তব উদাহরণ, কপি করার মতো টেমপ্লেট, আর নতুনদের সবচেয়ে বেশি করা ভুলগুলোর সমাধান।

আপওয়ার্কে প্রথম জবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ মেসেজ লেখার ডেমো
আপওয়ার্কে প্রথম জবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ মেসেজ লেখার ডেমো

Table of Contents

Quick Overview

এই গাইডে আপনি জানতে পারবেন-

  • Upwork ইন্টারভিউ কী এবং কেন গুরুত্বপূর্ণ?
  • ক্লায়েন্টের বিভিন্ন ধরনের প্রথম মেসেজের উত্তর। 
  • কপি করে কাস্টমাইজ করার মতো টেমপ্লেট। 
  • নতুনদের সবচেয়ে সাধারণ ভুল। 
  • স্ক্যাম ক্লায়েন্ট চিনার উপায়। 
  • Follow-up মেসেজ লেখার নিয়ম। 
  • বাস্তব ক্লায়েন্ট কথোপকথনের উদাহরণ। 

আপওয়ার্ক ইন্টারভিউ মেসেজ কাকে বলে এবং কেন এত গুরুত্বপূর্ণ

আপওয়ার্কে আপনি যখন কোনো জবে প্রপোজাল পাঠান, তখন ক্লায়েন্ট আগ্রহী হলে আপনাকে মেসেজ পাঠায়। এই কথোপকথনটাই মূলত আপওয়ার্ক ইন্টারভিউ। এটা সবসময় ভিডিও কলে হয় না; বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাট মেসেজেই ইন্টারভিউ শেষ হয়ে যায়।

ক্লায়েন্ট ততক্ষণে আপনার প্রোফাইল দেখে ফেলেছে, প্রপোজাল পড়ে ফেলেছে। এখন সে দেখতে চায় আপনি কেমন মানুষ। আপনি কত দ্রুত রিপ্লাই দেন, কতটা গুছিয়ে কথা বলেন, প্রশ্নের সোজা উত্তর দেন কি না ইত্যাদি ছোট ছোট বিষয়ই ঠিক করে দেয় জবটা আপনি পাবেন নাকি অন্য কেউ।

নতুন ফ্রিল্যান্সারদের প্রথম জব পাওয়ার ক্ষেত্রে এই মেসেজের গুরুত্ব আরও বেশি। কারণ আপনার প্রোফাইলে তখনো কোনো রিভিউ নেই। ক্লায়েন্টের ভরসা করার একমাত্র জায়গা হলো আপনার কথাবার্তা।

এই আর্টিকেল আপনার জন্য- রিমোট জবের জন্য বাংলাদেশে বসে টাইম জোন ম্যানেজ করার উপায়

প্রথম জবে ক্লায়েন্টের মেসেজের ধরণ বুঝে নিন

মেসেজের উত্তর লেখার আগে বুঝতে হবে ক্লায়েন্ট আসলে কি জানতে চাইছে। ক্লায়েন্টের মেসেজ সাধারণত কয়েক ধরনের হয়:

  • সাধারণ গ্রিটিং: “Hi, are you available?” ক্লায়েন্ট শুধু দেখতে চায় আপনি অ্যাকটিভ আছেন কি না।
  • কাজের ডিটেইলস: “Have you done this type of work before?” সে আপনার অভিজ্ঞতা যাচাই করছে।
  • বাজেট বা রেট: “What’s your rate for this?” দাম নিয়ে আলোচনা শুরু।
  • স্যাম্পল রিকোয়েস্ট: “Can you share some samples?” কাজের প্রমাণ দেখতে চায়।
  • কল রিকোয়েস্ট: “Can we hop on a quick call?” সরাসরি কথা বলতে চায়।

প্রতিটি ধরনের মেসেজের উত্তর আলাদা হবে। নিচে প্রতিটার জন্য আলাদা ডেমো দিয়েছি, যেগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে ব্যবহার করতে পারবেন।

ইন্টারভিউ মেসেজ লেখার আগে যে ৫টি কাজ করবেন

মেসেজ লিখতে বসার আগে একটু হোমওয়ার্ক করে নিলে আপনার উত্তর অনেক বেশি আত্মবিশ্বাসী শোনাবে। পরীক্ষার হলে প্রশ্ন না পড়েই উত্তর লেখা শুরু করলে যা হয়, প্রস্তুতি ছাড়া রিপ্লাই দিলেও তা-ই হয়।

  1. জব পোস্টটি আবার পড়ুন: ক্লায়েন্ট কি জানতে চেয়েছে, কোন স্কিল দরকার? এসব মনে করে নিন।
  2. ক্লায়েন্টের প্রোফাইল দেখুন: কোন দেশের, আগে কত জব দিয়েছে, রিভিউ কেমন।
  3. নিজের প্রপোজালটা একবার পড়ে নিন: সেখানে যা লিখেছেন, মেসেজে যেন তার সাথে মিল থাকে।
  4. স্যাম্পল রেডি রাখুন: Google Docs বা ড্রাইভ লিংক আগে থেকে গুছিয়ে রাখুন।
  5. শান্ত থাকুন: তাড়াহুড়ো করে ভুল বানানে রিপ্লাই দেওয়ার চেয়ে দুই মিনিট দেরিতে ঠিকঠাক রিপ্লাই ভালো।

আপওয়ার্কে প্রথম জবে ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ মেসেজ লেখার ডেমো

একটা ভালো মেসেজ অনেকটা স্যান্ডউইচের মতো: শুরুতে উষ্ণ অভ্যর্থনা, মাঝে মূল কথা, শেষে পরবর্তী ধাপের ইঙ্গিত। স্ট্রাকচারটা এমন:

  1. গ্রিটিং: ক্লায়েন্টের নাম ধরে সম্বোধন করুন। “Hi John,” লিখলে “Hi Sir” এর চেয়ে অনেক বেশি প্রফেশনাল লাগে।
  2. সরাসরি উত্তর: ক্লায়েন্ট যা জিজ্ঞেস করেছে, আগে সেটার উত্তর দিন।
  3. ভ্যালু যোগ করুন: এক-দুই লাইনে বোঝান আপনি কাজটা কীভাবে করবেন।
  4. প্রশ্ন: একটা ছোট প্রশ্ন করুন, যাতে কথোপকথন চলতে থাকে।

মেসেজ যত ছোট আর টু-দ্য-পয়েন্ট হবে, ক্লায়েন্টের পড়তে তত সুবিধা। কেউই বেশি বড় লেখা পড়তে চায় না।

মিস করবেন না- (Payoneer) পেইওনিয়ার থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার | আটকে গেলে করণীয় কি কি?

ডেমো ১: ক্লায়েন্ট “Hi, are you available?” লিখলে কী রিপ্লাই দেবেন?

ইহা সবচেয়ে কমন প্রথম মেসেজ। অনেকে শুধু “Yes” লিখে দেন, এটা বড় ভুল। এক শব্দের উত্তর কথোপকথন নষ্ট করে ফেলে। ডেমো দেখুন:

ডেমো ১ ক্লায়েন্ট Hi, are you available লিখলে কী রিপ্লাই দেবেন
ডেমো ১: ক্লায়েন্ট Hi, are you available লিখলে কী রিপ্লাই দেবেন

Hi [Client Name], Thank you for reaching out! Yes, I’m available right now and ready to discuss your project. I’ve read your job post about [project topic], and I’d love to know a bit more about your requirements. Could you please share more details?

Looking forward to your reply. Best regards, [Your Name]

একটা বিষয় মন দিয়ে দেখুনঃ এখানে তিনটা কাজ একসাথে হয়েছে: উত্তর দেওয়া, আগ্রহ দেখানো, আর একটা প্রশ্ন করে বল ক্লায়েন্টের কোর্টে পাঠিয়ে দেওয়া।

ডেমো ২: ক্লায়েন্ট অভিজ্ঞতা জানতে চাইলে কীভাবে উত্তর দেবেন

“Have you done similar work before?” নতুনদের কাছে এটা সবচেয়ে ভয়ের প্রশ্ন। কারণ Upwork-এ আপনার কোনো কাজের হিস্ট্রি নেই। এখানে সততা আর কৌশল দুটোই দরকার। মিথ্যা বলবেন না, কিন্তু নিজের স্কিল ছোট করেও দেখাবেন না।

ডেমো ২ ক্লায়েন্ট অভিজ্ঞতা জানতে চাইলে কীভাবে উত্তর দেবেন
ডেমো ২: ক্লায়েন্ট অভিজ্ঞতা জানতে চাইলে কীভাবে উত্তর দেবেন

Hi [Client Name], Great question! While this is my first project on Upwork, I have worked on similar [design/writing/development] projects outside the platform. Here’s a sample of my recent work: [link]. I’m confident I can deliver exactly what you need, and I’m happy to do a small test task if that helps you decide.

কেন এই ডেমোটা কাজ করে? আপনি সত্যিটা বলছেন, প্রমাণ দিচ্ছেন, আর ছোট টেস্টের অফার দিয়ে ক্লায়েন্টের রিস্ক কমিয়ে দিচ্ছেন। নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই “রিস্ক কমানোর” কৌশলটা সোনার মতো দামি।

ডেমো ৩: রেট বা বাজেট নিয়ে প্রশ্ন করলে স্মার্ট উত্তর

দাম নিয়ে কথা বলতে গিয়ে অনেকে ঘাবড়ে যান। খুব কম চাইলে ক্লায়েন্ট ভাবতে পারে কোয়ালিটি খারাপ, আবার বেশি চাইলে নতুন প্রোফাইলে জব পাওয়া কঠিন। এভাবে লিখতে পারেন:

ডেমো ৩ রেট বা বাজেট নিয়ে প্রশ্ন করলে স্মার্ট উত্তর
ডেমো ৩: রেট বা বাজেট নিয়ে প্রশ্ন করলে স্মার্ট উত্তর

Hi [Client Name], Thanks for asking. Based on the project scope you described, my rate would be $X for the complete work. This includes [revisions/source files/support]. However, I’m flexible for the right project, so feel free to share your budget and we can find something that works for both of us.

এই ডেমোতে আপনি একটা নির্দিষ্ট দাম বলছেন (আত্মবিশ্বাস), কী কী পাবে তা বলছেন (ভ্যালু), আবার আলোচনার দরজাও খোলা রাখছেন (ফ্লেক্সিবিলিটি)। তিনটা মিলে একটা ব্যালান্সড উত্তর।

ডেমো ৪: ক্লায়েন্ট স্যাম্পল বা পোর্টফোলিও চাইলে

স্যাম্পল চাওয়া মানে ক্লায়েন্ট সিরিয়াস। এখন আপনার কাজ দ্রুত ও গুছিয়ে স্যাম্পল দেওয়া। ডেমো:

ডেমো ৪ ক্লায়েন্ট স্যাম্পল বা পোর্টফোলিও চাইলে
ডেমো ৪: ক্লায়েন্ট স্যাম্পল বা পোর্টফোলিও চাইলে

Hi [Client Name], Of course! Here are two samples closest to your project: [Link 1] and [Link 2]. The first one shows [specific skill], and the second one is similar to what you described in your job post. If you’d like a sample in a different style, just let me know.

দুটো টিপস।

প্রথমত, দশটা লিংক পাঠাবেন না; সবচেয়ে প্রাসঙ্গিক দুই-তিনটাই যথেষ্ট।

দ্বিতীয়ত, প্রতিটা লিংকের পাশে এক লাইনে বলুন সেটায় কী আছে। ক্লায়েন্টের সময় বাঁচালে সে খুশি হয়।

সতর্কতা: কখনো অন্যের কাজ নিজের বলে চালাবেন না। এটা Upwork-এর নিয়মের লঙ্ঘন এবং ধরা পড়লে অ্যাকাউন্ট ব্যান পর্যন্ত হতে পারে।

ডেমো ৫: ক্লায়েন্ট Zoom বা ভিডিও কলে ইন্টারভিউ চাইলে

কল শুনলেই অনেকের হাত-পা ঠান্ডা হয়ে যায়, বিশেষ করে ইংরেজিতে কথা বলার ভয়ে। ভয়ের কিছু নেই। ডেমো:

ডেমো ৫ ক্লায়েন্ট Zoom বা ভিডিও কলে ইন্টারভিউ চাইলে
ডেমো ৫: ক্লায়েন্ট Zoom বা ভিডিও কলে ইন্টারভিউ চাইলে

Hi [Client Name], Sure, I’d be happy to join a call. I’m available today between 8 PM and 11 PM (GMT+6) or tomorrow morning. Please let me know what time works best for you, and we can connect via Upwork’s call feature or Zoom.

আর কাজ শুরুর আগে যোগাযোগ আপওয়ার্কের ভেতরেই রাখা নিরাপদ।

ডেমো ৬: ডেডলাইন নিয়ে প্রশ্ন করলে যথাযথ উত্তর

“How fast can you deliver?”- এই প্রশ্নে অনেকে জব পাওয়ার লোভে অসম্ভব ডেডলাইন বলে ফেলেন। পরে ডেলিভারি দিতে না পেরে খারাপ রিভিউ পান। প্রথম জবে খারাপ রিভিউ মানে প্রোফাইলের সর্বনাশ। তাই লিখুন বাস্তবতা মাথায় রেখে:

ডেমো ৬ ডেডলাইন নিয়ে প্রশ্ন করলে যথাযথ উত্তর
ডেমো ৬: ডেডলাইন নিয়ে প্রশ্ন করলে যথাযথ উত্তর

Hi [Client Name], For the scope you described, I can deliver the first draft within 3 days and the final version within 5 days, including one round of revisions. If you need it faster, let me know- I’ll check if I can adjust my schedule.

নিজেকে সবসময় এক-দুই দিনের বাফার দিন। তিন দিনে পারলে পাঁচ দিন বলুন। তারপর আগেই ডেলিভারি দিন। ক্লায়েন্ট অবাক হয়ে খুশি হবে। একে বলে আন্ডার-প্রমিজ, ওভার-ডেলিভার কৌশল।

বাংলায় নাকি ইংরেজিতে মেসেজ লিখবেন

সোজা উত্তর: ইংরেজিতে, যদি না ক্লায়েন্ট নিজে বাংলাভাষী হয়। Upwork একটা আন্তর্জাতিক মার্কেটপ্লেস, আর বেশিরভাগ ক্লায়েন্ট আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার।

তবে ভয় পাবেন না। আপনার সেক্সপিয়ারের মতো ইংরেজি লাগবে না। সহজ, ছোট বাক্যই যথেষ্ট। “I can do this work” লেখা “I am capable of accomplishing this endeavor” এর চেয়ে অনেক ভালো। কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করার চেয়ে সহজ শব্দে শুদ্ধ লেখা বুদ্ধিমানের কাজ।

লেখার আগে Grammarly-র মতো ফ্রি টুল দিয়ে বানান ও গ্রামার চেক করে নিতে পারেন। আর কোনো শব্দের মানে না বুঝলে Google Translate তো আছেই। তবে পুরো মেসেজ ট্রান্সলেটরে লিখে কপি-পেস্ট করবেন না; রোবটের মতো শোনায়।

ইন্টারভিউ মেসেজে যে ৭টি ভুল এড়িয়ে যাবেন

নতুনরা প্রায় একই ভুলগুলো বারবার করেন। নিচের লিস্টটা মুখস্থ করে ফেলুন: নিম্নের ৭ টা ভুল কখনো করবেন না।

  • এক শব্দের রিপ্লাই: “Yes”, “Ok” এগুলো কথোপকথনের মৃত্যু।
  • “Dear Sir/Madam” লেখা: ক্লায়েন্টের নাম প্রোফাইলে বা রিভিউতে খুঁজে নিন।
  • ভিক্ষার সুরে লেখা: “Please give me this job, I really need money” এতে সহানুভূতি নয়, অস্বস্তি তৈরি হয়।
  • কপি-পেস্ট টেমপ্লেট হুবহু পাঠানো: ডেমো থেকে আইডিয়া নিন, কিন্তু নিজের ভাষায় সাজান।
  • প্রশ্নের উত্তর না দিয়ে অন্য কথা বলা: ক্লায়েন্ট রেট জানতে চাইলে আগে রেট বলুন।
  • অতিরিক্ত ইমোজি: একটা স্মাইলি ঠিক আছে, পাঁচটা নয়।
  • মিথ্যা অভিজ্ঞতা দাবি করা: ধরা পড়লে সব শেষ।

এই ভুলগুলো এড়িয়ে চললেই আপনি ৮০% প্রতিযোগীর চেয়ে এগিয়ে থাকবেন, কারণ বেশিরভাগ মানুষ এই সাধারণ জিনিসগুলোই মানে না।

দ্রুত রিপ্লাই দেওয়া জরুরি কেন?

Upwork-এ ক্লায়েন্ট সাধারণত একসাথে কয়েকজন ফ্রিল্যান্সারকে মেসেজ পাঠায়। যে আগে ভালো রিপ্লাই দেয়, প্রজেক্টের ব্যাপারে আলোচনা তার সাথেই করেন। অনেক সময় ক্লায়েন্ট প্রথম ভালো রিপ্লাই পাওয়া ফ্রিল্যান্সারকেই হায়ার করে ফেলে, বাকিদের মেসেজ পড়েও দেখে না।

তাই দ্রুত রিপ্লাই দেওয়ার অভ্যাস গড়ে তুলুন:

  • মোবাইলে Upwork অ্যাপ ইনস্টল করে নোটিফিকেশন অন রাখুন।
  • সম্ভব হলে ১-২ ঘণ্টার মধ্যে রিপ্লাই দিন।
  • ঘুমানোর আগে একবার আর ঘুম থেকে উঠে একবার মেসেজ চেক করুন, কারণ ক্লায়েন্টদের বেশিরভাগই আমাদের টাইমজোনের উল্টো সময়ে অ্যাকটিভ থাকে।

স্ক্যাম ক্লায়েন্ট চেনার উপায়:

প্রথম জবের জন্য মরিয়া থাকা নতুনদেরই স্ক্যামাররা বেশি টার্গেট করে। ইন্টারভিউ মেসেজেই কিছু রেড ফ্ল্যাগ ধরা পড়ে:

  • কাজ শুরুর আগেই আপওয়ার্কে র বাইরে (WhatsApp/Telegram) যোগাযোগ করতে জোর করা।
  • “রেজিস্ট্রেশন ফি” বা “সফটওয়্যার কেনার টাকা” চাওয়া কারণ কোনো আসল ক্লায়েন্ট আপনার কাছে টাকা চাইবে না।
  • কন্ট্রাক্ট ছাড়াই কাজ শুরু করতে বলা।
  • ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক ডিটেইলস বা আইডি কার্ড চ্যাটে চাওয়া।
  • অস্বাভাবিক বেশি পেমেন্টের লোভ দেখানো।

এমন কিছু দেখলেই মেসেজটা রিপোর্ট করুন। কীভাবে রিপোর্ট করবেন, তা Upwork সাপোর্ট পেজে ধাপে ধাপে দেওয়া আছে। কন্ট্রাক্ট ছাড়া কাজ করলে Upwork আপনাকে পেমেন্টের নিরাপত্তা দেবে না। বিস্তারিত জানতে দেখুন Upwork-এর ট্রাস্ট অ্যান্ড সেফটি পেজ

প্রফেশনাল টোন বজায় রাখার সহজ টিপস

প্রফেশনাল মানে রোবটের মতো শুকনো কথা নয়। প্রফেশনাল মানে ভদ্র, স্পষ্ট আর শ্রদ্ধাশীল। কয়েকটা ছোট টিপস:

  • সবসময় ধন্যবাদ দিয়ে শুরু বা শেষ করুন।
  • ক্লায়েন্ট রুক্ষ ভাষায় কথা বললেও আপনি শান্ত থাকুন।
  • বড় হাতের অক্ষরে (ALL CAPS) কিছু লিখবেন না; এটা চিৎকারের মতো শোনায়।
  • ব্যক্তিগত সমস্যার গল্প এড়িয়ে চলুন।
  • মেসেজ পাঠানোর আগে একবার নিজে পড়ুন। নিজেকে ক্লায়েন্টের জায়গায় বসিয়ে ভাবুন, এই মেসেজ পেলে আপনার কেমন লাগত?

চ্যাটের ওপারের মানুষটা আপনার শব্দ দিয়েই আপনাকে বিচার করছে। শব্দই আপনার পোশাক, শব্দই আপনার শরীরী ভাষা।

ইন্টারভিউয়ের পর ফলো-আপ মেসেজ কিভাবে পাঠাবেন

অনেক সময় ক্লায়েন্ট কথা বলার পর হঠাৎ চুপ হয়ে যায়। এর মানে সবসময় “না” নয়; হয়তো সে ব্যস্ত, বা অন্যদের সাথেও কথা বলছে। ২-৩ দিন অপেক্ষার পর একটা ভদ্র ফলো-আপ পাঠাতে পারেন:

Hi [Client Name], I hope you’re doing well. I just wanted to follow up on our conversation about [project]. I’m still very interested and available to start whenever you’re ready. Please let me know if you have any questions.

দুটো নিয়ম এখানে অনুসরণ করবেন:

১. ফলো-আপ সর্বোচ্চ এক-দুইবার,

২. আর কখনো অভিযোগের সুরে নয়। “Why are you not replying?” জাতীয় মেসেজ পাঠাবেন না।

তারপরও উত্তর না এলে অন্য জব খুঁজুন;  কারণ Upwork-এ প্রতিদিন হাজারো নতুন জব পোস্ট হয়।

ভাল বনাম খারাপ ইন্টারভিউ এর মেসেজ কেমন হয়?

ভাল এবং খারাপ ইন্টারভিউ এর মেসেজ কেমন হয় তা এক নজরে পার্থক্যটা দেখে নিন:

বিষয়খারাপ মেসেজভালো মেসেজ
গ্রিটিংDear Sir/MadamHi John,
উত্তরYes okYes, I’m available. Here’s how I’d approach it…
দৈর্ঘ্য১ শব্দ বা ১০ প্যারাগ্রাফ৩-৬ লাইন, টু-দ্য-পয়েন্ট
টোনPlease sir give me jobI’d love to work on this project
শেষাংশহঠাৎ শেষএকটা প্রশ্ন বা পরবর্তী ধাপের প্রস্তাব দেওয়া থাকে
বানানভুলে ভরাচেক করা যা নির্ভুল

টেবিলটা প্রিন্ট করে ডেস্কে রেখে দিন। প্রতিটা মেসেজ পাঠানোর আগে ডান পাশের কলামের সাথে মিলিয়ে নিন।

রেডিমেড টেমপ্লেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা

এই পোস্টের ডেমোগুলো টেমপ্লেট হিসেবে কাজ করবে। তবে টেমপ্লেটের ভালো-মন্দ দুটোই জানা দরকার।

সুবিধা:

  • সময় বাঁচে, বিশেষ করে যখন দ্রুত রিপ্লাই দরকার।
  • নতুনদের আত্মবিশ্বাস বাড়ায়; কী লিখবেন তা নিয়ে আটকে থাকতে হয় না।
  • প্রফেশনাল স্ট্রাকচার শেখা যায়।
  • ইংরেজি দুর্বল হলে ভুলের ঝুঁকি কমে।

অসুবিধা:

  • হুবহু কপি করলে রোবটিক শোনায়; অভিজ্ঞ ক্লায়েন্ট টেমপ্লেট চিনে ফেলে।
  • সব পরিস্থিতিতে এক টেমপ্লেট খাটে না।
  • নিজের ভয়েস তৈরি হয় না; দীর্ঘমেয়াদে ক্ষতি।

সমাধান কি? টেমপ্লেটকে একটি ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করুন এবং নিজের ভাষায় বিষয়টিকে স্বাভাবিক ও সমৃদ্ধ করে উপস্থাপন করুন। প্রতিটা মেসেজে জব পোস্টের নির্দিষ্ট কিছু উল্লেখ করুন। এটাই কপি-পেস্ট আর কাস্টমাইজড মেসেজের পার্থক্য গড়ে দেয়।

একটি সফল ইন্টারভিউ কথোপকথন

চলুন একটা কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত উদাহরণ দেখি। ধরুন রাফি একজন নতুন গ্রাফিক ডিজাইনার। একটা লোগো ডিজাইনের জবে প্রপোজাল দেওয়ার পর ক্লায়েন্ট লিখল: “Hi, are you available? Can you show me some logo samples?”

রাফি ১৫ মিনিটের মধ্যে রিপ্লাই দিল: “Hi Sarah, thank you for reaching out! Yes, I’m available. Here are three logo samples closest to your style: [links]. I noticed you mentioned a minimalist look in your job post- the second sample matches that style. Would you like me to share a rough concept idea for your brand?”

খেয়াল করুনঃ রাফি কী কী করল: দ্রুত রিপ্লাই, নাম ধরে সম্বোধন, প্রাসঙ্গিক স্যাম্পল, জব পোস্টের রেফারেন্স (“minimalist”), আর শেষে একটা প্রশ্ন। ক্লায়েন্ট বুঝল রাফি মনোযোগ দিয়ে জব পোস্ট পড়েছে। ফলাফল: আরও দু-একটা মেসেজ চালাচালির পর রাফির প্রথম কন্ট্রাক্ট। শুধু সঠিক নিয়ম মেনে কথোপকথন করল।

আমার (লেখক) অভিজ্ঞতা:

গত কয়েক বছরে আমি বাংলাদেশ থেকে US ও ইউরোপের বিভিন্ন ক্লায়েন্টের সাথে রিমোটভাবে কাজ করেছি। শতাধিক Upwork ও অফ-প্ল্যাটফর্ম ইন্টারভিউতে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে এই গাইডের উদাহরণগুলো তৈরি করেছি।

Client: Hi, Md. Zillur Rahman, I came across your profile from the google search. Have you worked on blog websites before? I’m looking for someone who understands SEO and can create content that actually ranks on Google.

Me: Hi! Yes, absolutely. Over the past few years, I’ve worked on multiple blogging and content-focused projects for clients targeting different audiences, including the US. My work has included keyword research, SEO-optimized article writing, on-page optimization, content updates, internal linking strategies, and creating helpful, reader-focused content aligned with Google’s E-E-A-T guidelines. I’ve also assisted clients with WordPress publishing, featured image planning, schema implementation, and content audits to improve organic visibility. If you share your niche and goals, I’d be happy to suggest the best content strategy for your website as well.

উপসংহার:

ইন্টারভিউ মেসেজের ডেমোগুলো দেখে এখন তো ক্লিয়ার হলেন যে কিভাবে ডেমো দেখে মেসেজের রিপ্লাই দিতে হয়।

মূল কথাগুলো আরেকবার বলছি:

দ্রুত রিপ্লাই দিন, নাম ধরে সম্বোধন করুন, প্রশ্নের সোজা উত্তর দিন, সৎ থাকুন, আর প্রতিটা মেসেজের শেষে কথোপকথন এগিয়ে নেওয়ার একটা পথ রাখুন।

“আমার নিজের অভিজ্ঞতায়, US ক্লায়েন্টদের অনেকেই প্রথম ৩০–৬০ মিনিটের মধ্যে রিপ্লাই আশা করেন। আমি একবার ৪ ঘণ্টা পরে রিপ্লাই দিয়ে একটি ইন্টারভিউ হারিয়েছিলাম। এরপর থেকে নোটিফিকেশন চালু রাখি এবং দ্রুত উত্তর দেওয়ার অভ্যাস করি।”

প্রথম জব পেতে কারো এক সপ্তাহ লাগে, কারো তিন মাস। হাল ছাড়বেন না। প্রতিটা ইন্টারভিউ এমনকি ব্যর্থ ইন্টারভিউও আপনাকে পরেরটার জন্য আরও ভালোভাবে তৈরি করে। আজই ডেমোগুলো নিজের মতো করে সাজিয়ে একটা নোটে সেভ করে রাখুন। পরের বার ক্লায়েন্টের মেসেজ এলে আর ঘাবড়ানোর দরকার নেই। হাসিমুখে রিপ্লাই দেবেন। শুভকামনা রইল আপনার ফ্রিল্যান্সিং যাত্রার জন্য।

আজই নিজের জন্য ৫–৬টি Interview Reply Template তৈরি করে Google Docs-এ সংরক্ষণ করুন। প্রথম ক্লায়েন্ট মেসেজ এলে নতুন করে ভাবতে হবে না, বরং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

Upwork ইন্টারভিউ মেসেজে প্রথম লাইনে কি লিখব?

প্রথম লাইনে ক্লায়েন্টের নাম ধরে গ্রিটিং দিন এবং মেসেজের জন্য ধন্যবাদ জানান। যেমন: “Hi John, thank you for reaching out!” নাম না জানলে শুধু “Hi” বা “Hello” লিখুন, কিন্তু “Dear Sir/Madam” এড়িয়ে চলুন। এরপরই ক্লায়েন্টের প্রশ্নের সরাসরি উত্তরে চলে যান।

ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই কত দ্রুত দেওয়া উচিত?

যত দ্রুত সম্ভব, আদর্শভাবে ১-২ ঘণ্টার মধ্যে। কারণ ক্লায়েন্ট একসাথে অনেককে মেসেজ দেয় এবং প্রায়ই প্রথম ভালো রিপ্লাই দেওয়া ফ্রিল্যান্সারের সাথেই এগোয়। মোবাইলে Upwork অ্যাপের নোটিফিকেশন চালু রাখলে কোনো মেসেজ মিস হবে না।

আমার কোনো অভিজ্ঞতা নেই, ক্লায়েন্ট অভিজ্ঞতা জানতে চাইলে কী বলব?

মিথ্যা বলবেন না। বলুন এটা Upwork-এ আপনার প্রথম প্রজেক্ট, কিন্তু প্ল্যাটফর্মের বাইরে বা প্র্যাকটিস প্রজেক্টে আপনি একই ধরনের কাজ করেছেন। সাথে স্যাম্পল দিন এবং প্রয়োজনে ছোট একটা টেস্ট টাস্ক করার প্রস্তাব দিন। সততা আর প্রমাণ এই দুটো মিলেই নতুনদের ভরসা তৈরি হয়।

ইন্টারভিউ মেসেজ কত বড় হওয়া উচিত?

সাধারণত ৩ থেকে ৬ লাইনের মধ্যে রাখা ভালো। এক শব্দের উত্তর যেমন খারাপ, তেমনি দশ প্যারাগ্রাফও ক্লায়েন্ট পড়বে না। ক্লায়েন্টের প্রশ্নের উত্তর, এক লাইন ভ্যালু, আর শেষে একটা ছোট প্রশ্ন এই তিন উপাদান থাকলেই যথেষ্ট।

ক্লায়েন্ট Upwork-এর বাইরে WhatsApp-এ কথা বলতে চাইলে কি করব?

কন্ট্রাক্ট শুরুর আগে Upwork-এর বাইরে যোগাযোগ করা ঝুঁকিপূর্ণ এবং প্ল্যাটফর্মের নিয়মবিরুদ্ধ হতে পারে। ভদ্রভাবে বলুন আপনি Upwork-এর মধ্যেই কথা চালিয়ে যেতে চান। ক্লায়েন্ট জোরাজুরি করলে সেটা বড় রেড ফ্ল্যাগ; মেসেজটি রিপোর্ট করে সরে আসুন। কন্ট্রাক্টের বাইরে কাজ করলে পেমেন্টের কোনো নিরাপত্তা থাকে না।

ভিডিও কল ইন্টারভিউতে ইংরেজি বলতে ভয় লাগলে কি করব?

আগে থেকে সম্ভাব্য প্রশ্নের উত্তর লিখে প্র্যাকটিস করুন- নিজের পরিচয়, কাজের প্রক্রিয়া, ডেডলাইন। ধীরে ও সহজ শব্দে কথা বলুন; ক্লায়েন্ট আপনার উচ্চারণ নয়, কাজ বোঝার ক্ষমতা দেখে। কোনো কথা না বুঝলে “Could you please repeat that?” বলতে দ্বিধা করবেন না। আর সম্ভব হলে শুরুতে চ্যাট-ভিত্তিক ইন্টারভিউয়ের প্রস্তাবও দিতে পারেন।

ক্লায়েন্ট বাজেটের চেয়ে কম রেট অফার করলে কি রাজি হব?

এটা নির্ভর করে পার্থক্য কতটা এবং প্রজেক্টটা আপনার প্রোফাইলের জন্য কতটা মূল্যবান তার ওপর। প্রথম জবে সামান্য ছাড় দেওয়া যেতে পারে, কারণ প্রথম রিভিউটা দামি। তবে অসম্মানজনক কম রেটে রাজি হবেন না; এতে পরে কাজের প্রতি বিরক্তি আসে। মাঝামাঝি একটা দাম প্রস্তাব করে দেখুন।

ক্লায়েন্ট ফ্রি স্যাম্পল বা ফ্রি টেস্ট কাজ চাইলে কি করব?

আগের করা কাজের স্যাম্পল দেওয়া সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু বড় পরিসরের নতুন কাজ ফ্রিতে করতে বলা রেড ফ্ল্যাগ হতে পারে। ছোট একটা পেইড টেস্ট টাস্কের প্রস্তাব দিন। অনেক স্ক্যামার “ফ্রি টেস্ট” এর নামে অনেকের কাছ থেকে ফ্রি কাজ আদায় করে; তাই পুরো ডেলিভারেবল কখনো ফ্রিতে দেবেন না।

ফলো-আপ মেসেজ কতবার পাঠানো ঠিক?

সর্বোচ্চ এক থেকে দুইবার, প্রতিবার অন্তত ২-৩ দিনের বিরতি দিয়ে। এর বেশি পাঠালে সেটা বিরক্তিকর মনে হয় এবং প্রফেশনালিজম নষ্ট করে। ফলো-আপে কখনো অভিযোগের সুর রাখবেন না; ভদ্রভাবে আগ্রহ জানিয়ে ক্লায়েন্টের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিন। উত্তর না এলে নতুন জবে মনোযোগ দিন।

ইন্টারভিউ মেসেজে ইমোজি ব্যবহার করা কি ঠিক?

পরিমিত ব্যবহার ঠিক আছে। ক্লায়েন্ট যদি নিজে ক্যাজুয়াল টোনে ইমোজি ব্যবহার করে, আপনিও একটা স্মাইলি দিতে পারেন। কিন্তু প্রতি লাইনে ইমোজি দিলে সেটা অপেশাদার দেখায়। সন্দেহ হলে প্রথম কয়েকটা মেসেজে ইমোজি এড়িয়ে চলাই নিরাপদ; ক্লায়েন্টের টোন বুঝে পরে মানিয়ে নিন।

মেসেজে গ্রামার ভুল হলে কি জব হাতছাড়া হবে?

ছোটখাটো ভুলে সাধারণত সমস্যা হয় না; ক্লায়েন্টরা জানে ইংরেজি আপনার মাতৃভাষা নয়। তবে ভুলে ভরা মেসেজ পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে, বিশেষ করে রাইটিং-সংক্রান্ত কাজে। পাঠানোর আগে একবার পড়ে নিন এবং ফ্রি গ্রামার চেকার ব্যবহার করুন।

যদি ক্লায়েন্ট Seen করে Reply না দেয়?

এটা খুবই স্বাভাবিক। অনেক ক্লায়েন্ট একসাথে অনেক প্রপোজাল দেখেন। ২–৩ দিন অপেক্ষা করুন, তারপর ভদ্রভাবে একটি ফলো-আপ মেসেজ পাঠাতে পারেন।

Interview কতদিন চলতে পারে?

কখনও কয়েক মিনিট, আবার কখনও কয়েক দিনও চলতে পারে। এটা পুরোপুরি ক্লায়েন্টের সিদ্ধান্ত নেওয়ার গতির ওপর নির্ভর করে।

Voice message পাঠানো উচিত?

ক্লায়েন্ট চাইলে অবশ্যই পাঠাতে পারেন। তবে না চাইলে প্রথমে টেক্সটেই উত্তর দেওয়াই ভালো।

AI দিয়ে Reply লেখা যাবে?

হ্যাঁ, আইডিয়া বা খসড়া তৈরিতে AI ব্যবহার করতে পারেন। তবে পাঠানোর আগে নিজের ভাষায় একটু ঠিক করে নেওয়াই ভালো।

Interview Cancel হলে কী করবেন?

হতাশ হওয়ার দরকার নেই। ক্লায়েন্টকে ধন্যবাদ জানিয়ে পরের সুযোগের জন্য প্রস্তুতি নিন এবং নতুন জবগুলোতে আবেদন চালিয়ে যান।

Client “I’ll get back to you” বললে কী বুঝবেন?

এর মানে ক্লায়েন্ট এখনও সিদ্ধান্ত নেননি। তিনি অন্য প্রার্থীদেরও বিবেচনা করছেন। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং প্রয়োজন হলে কয়েক দিন পরে একটি ভদ্র ফলো-আপ করুন।

আপনার প্রথম ক্লায়েন্ট মেসেজের রিপ্লাই আজই তৈরি করুন-উপরের ডেমোগুলো কাস্টমাইজ করে নিজের টেমপ্লেট বানিয়ে ফেলুন এবং পরবর্তী ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে জবাব দিন।

Disclaimer: এই গাইডটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, Upwork-এর অফিসিয়াল গাইডলাইন এবং ফ্রিল্যান্সিংয়ের সাধারণ Best Practice-এর ভিত্তিতে তৈরি। বিভিন্ন ক্লায়েন্ট ও প্রজেক্ট অনুযায়ী কথোপকথনের ধরন ভিন্ন হতে পারে। কোনো মেসেজ হুবহু কপি না করে নিজের পরিস্থিতি অনুযায়ী কাস্টমাইজ করে ব্যবহার করুন।

Author

  • md. zillur rahman

    আমি Md. Zillur Rahman। ১৯৯১ সালে বাংলাদেশের একটি সাধারণ পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই নানা আর্থিক সীমাবদ্ধতা ও বাস্তব জীবনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে বড় হয়েছি। সেই অভিজ্ঞতাই আমাকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে শিখিয়েছে।

    শিক্ষাজীবনে আমি সবসময় ভালো ফলাফল করার চেষ্টা করেছি। প্রাথমিক শিক্ষা শেষ করার পর মাদ্রাসায় মাধ্যমিক এবং পরে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নওগাঁ সরকারি কলেজে ইংরেজি বিভাগে পড়াশোনা করার সুযোগ পাই। সেখান থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি।

    বর্তমানে আমি বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমি পার্ট-টাইম হিসেবে ব্লগিং, এসইও ও কনটেন্ট রিসার্চ করি। শিক্ষা, ক্যারিয়ার, প্রযুক্তি এবং তথ্যভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে সহজ ভাষায় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পাঠকদের কাছে তুলে ধরাই আমার আগ্রহের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

    Educrix.com-এ প্রকাশিত প্রতিটি নিবন্ধ/ পোস্ট লেখার আগে আমি সরকারি ও অফিসিয়াল সূত্র, বিশ্বস্ত প্রকাশনা এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করার চেষ্টা করে প্রকাশ করার ট্রাই করি। আমার লক্ষ্য হলো জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা, যাতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সাধারণ পাঠক সঠিক তথ্যের ভিত্তিতে উপকৃত হতে পারেন।

    আমি বিশ্বাস করি, সঠিক তথ্য মানুষের জীবন বদলে দিতে পারে। তাই Educrix.com-এর মাধ্যমে মানসম্পন্ন, গবেষণাভিত্তিক এবং পাঠকবান্ধব কনটেন্ট প্রকাশের মাধ্যমে জ্ঞানকে সবার জন্য সহজলভ্য করে তোলাই আমার প্রধান উদ্দেশ্য।

Visited 5 times, 1 visit(s) today

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top